১৭ এপ্রিল, ২০২৫ ১২:৫৪ পিএম

ঢাকায় শুরু হয়েছে তিনদিনের মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো

ঢাকায় শুরু হয়েছে তিনদিনের মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপি ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো-২০২৫। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে এই এক্সপো শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের আহবায়ক জাকির হোসেন নয়ন এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) মহাসচিব ডা. মইনুল আহসান।

মেলায় চীন, জাপান, পাকিস্তান, ভারত, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে প্রায় দুই শতাধিক মেডিকেল ইকুইপমেন্ট প্রস্তুতকারক কোম্পানী অংশ নেয়। এই মেলার মাধ্যমে বাংলাদেশে চিকিৎসা খরচ কমিয়ে আনাসহ মেডিকেল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন আয়োজকরা।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক