৩০ মে, ২০২৩ ০৪:২৬ পিএম

গত ২৪ ঘণ্টায় আরও ৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় আরও ৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
চলতি বছরের শুরু থেকে ৩০ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৯২৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

আজ মঙ্গলবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর ৬১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশে সর্বমোট ২৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২০৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে ৩০ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৯২৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ২৯৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৬৩১ জন। একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৬৬৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ৭৯ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৮৯ জন। চলতি বছরে শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক