ফাইনাল প্রফের সাপ্লি শুরু ২৯ নভেম্বর: সিএমইউ পরীক্ষা নিয়ন্ত্রক
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর-২০২২ এর এমবিবিএস ফাইনাল প্রফেশনালের সাপ্লি পরীক্ষার রুটিন আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। পরীক্ষা শুরু হবে ২৯ বা ৩০ নভেম্বর থেকে।
আজ সোমবার (৩০ অক্টোবর) বিকেলে সিএমইউ’র পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল (২৯ অক্টোবর) এ পরীক্ষার ফরম ফিলাপের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী সপ্তাহে রুটিন প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ডিন ঢাকায় মিটিংয়ে আছেন, তিনি চট্টগ্রামে ফিরলে রুটিন প্রকাশিত হবে।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর সিএমইউ অধিভুক্ত এমবিবিএস ও বিডিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর সিএমইউর অধীনে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ১৪৫ জন শিক্ষার্থী, অনুপস্থিত ছিলেন একজন শিক্ষার্থী। এতে পাস করেছেন ৮৩৭ জন শিক্ষার্থী, পাসের হার ৭৩ দশমিক তিন শতাংশ। এমবিবিএস ফাইনাল প্রফে অনার্স মার্ক পেয়েছেন একজন শিক্ষার্থী।
এছাড়া সিএমইউর অধীনে বিডিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১০৭ জন শিক্ষার্থী। এতে পাস করেছেন ৮২ শিক্ষার্থী, পাসের হার ৭৬ দশমিক ৬৩ শতাংশ।
এএইচ/
-
০২ এপ্রিল, ২০২৬
-
১৭ এপ্রিল, ২০২৫
-
২৫ অগাস্ট, ২০২৪
-
০৯ অগাস্ট, ২০২৪
-
০১ মে, ২০২৪
-
৩০ অক্টোবর, ২০২৩
-
০১ অক্টোবর, ২০২৩
-
০৫ সেপ্টেম্বর, ২০২৩
-
০৫ সেপ্টেম্বর, ২০২৩