১৩ মে, ২০২৪ ০৩:৫২ পিএম
শাবিপ্রবিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসএসএমসি
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: পরিবেশ অধিদপ্তরের বিতর্ক প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) হারিয়ে কোয়ার্টার ফাইনাল উঠেছে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) বিতর্ক ক্লাব।
আজ সোমবার (১৩ মে) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হন এসএসএমসির শিক্ষার্থীরা। বিতর্কের বিষয় ছিল—‘আমাদের অর্থনীতি প্রধানত মাটির উপর নির্ভরশীল’।
অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন—এসএসএমসির ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও দলনেতা নাজনীন নাহার নিমা এবং ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ও আব্দুর রহমান। এরমধ্যে বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা নাজনীন নাহার নিমা।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : এসএসএমসি
-
০১ এপ্রিল, ২০২৬
-
২১ নভেম্বর, ২০২৫
-
২৯ অগাস্ট, ২০২৫
-
১২ জুলাই, ২০২৫
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত