ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৬ জন
মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ রোগী। আজ সোমবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন রোগী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারজন রয়েছেন। ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট দুই হাজার ৩৩০ জন ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১৩ মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪৯৬ জন। তাদের মধ্যে এক হাজার ৫১০ জন পুরুষ এবং ৯৮৬ জন নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয় ২৯ জনের। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ১৫ জন নারী।
এনএআর/এএনএম
-
১৯ সেপ্টেম্বর, ২০২৬
-
১৭ সেপ্টেম্বর, ২০২৬
-
১৬ সেপ্টেম্বর, ২০২৬
-
১৫ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬