১৪ মে, ২০২৪ ১০:৪৩ এএম

নার্স দিবস উপলক্ষে সৈয়দ নজরুল মেডিকেলে সেমিনার

নার্স দিবস উপলক্ষে সৈয়দ নজরুল মেডিকেলে সেমিনার
‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, যত্নের অর্থনৈতিক শক্তি’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্সেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকালে হাসপাতালের কনফারেন্স রুমে ‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, যত্নের অর্থনৈতিক শক্তি’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সৈয়দ নজরুল মেডিকেলের সেবা তত্ত্বাবধায়ক ফারজানা আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল হক, সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আবুল হোসেন মাসুম, ডিস্ট্রিক্ট পাবলিক হেল্থ নার্স নাজমুন নাহার, সৈয়দা নাফিজা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ নিলিমা রানী বর্মন, উপ-সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রুজিনা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নার্সিং কর্মকর্তা লতিফুন নেসা। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের নার্সিং ইনচার্জ আলাল মিয়া ও জেনারেল অপারেশন থিয়েটারের নার্সিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।

সেমিনার উপস্থাপনা করেন নার্সিং কর্মকর্তা মাহমুদা খানম ও এরশাদুল হায়দার অপু।

এনএআর/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক