২০ জুলাই, ২০২৬ ০২:২০ পিএম

সৈয়দ নজরুল মেডিকেলের নবনিযুক্ত অধ্যক্ষকে সন্ধানীর শুভেচ্ছা

সৈয়দ নজরুল মেডিকেলের নবনিযুক্ত অধ্যক্ষকে সন্ধানীর শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মজিবর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সন্ধানী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় সন্ধানী ইউনিটের সভাপতি আশরাফুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবনিযুক্ত অধ্যক্ষের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় সংগঠনের পক্ষ থেকে অধ্যাপক ডা. মো. মজিবর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবন কামনা করা হয়।

সাক্ষাৎকালে অধ্যাপক ডা. মো. মজিবর রহমান সন্ধানীর মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে রক্তদান, জনসচেতনতামূলক কার্যক্রমসহ মানবসেবামূলক উদ্যোগগুলো ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ডা. মো. মজিবর রহমানকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত