০৭ এপ্রিল, ২০২৪ ০৮:১১ পিএম

চট্টগ্রাম মেডিকেলে রোগীকে ধর্ষণ : যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মেডিকেলে রোগীকে ধর্ষণ : যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেলে রোগীকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জালাল আহম্মদ ওরফে রাকিবকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দণ্ডপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘ ৮ বছর পলাতক ছিলেন তিনি। আজ রোববার (৭ এপ্রিল) বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব।

র‌্যাব জানিয়েছে, ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর এক অসুস্থ নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে ডাক্তার দেখাতে যান। ওই বিভাগে কর্মরত পরিচ্ছন্নকর্মী মো. জামাল আহম্মদ ওরফে রাকিব ভুক্তভোগী নারী রোগীকে দেখে ডাক্তারের সিরিয়াল দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বহির্বিভাগের একটি পরিত্যক্ত রুমে অপেক্ষা করতে বলেন। পরে সুযোগ নিয়ে পরিচ্ছন্নকর্মী রাকিব ভুক্তভোগী নারী রোগীকে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এসে ধর্ষক রাবিককে হাতেনাতে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে।

এ ঘটনায় ভুক্তভোগী চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর গ্রেপ্তার আসামি রাবিক বিচার প্রক্রিয়া চলাকালে কিছুদিন জেল খেটে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়। ওই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রাকিবকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, আনোয়ারা থেকে নদীপথে কুতুবদিয়ায় পালানোর উদ্দেশে রায়পুর এলাকায় অবস্থান করছে বলে আমরা জানতে পারি। ওই তথ্যের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক