১১ মে, ২০২৪ ০৪:৪৯ পিএম

এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন শুরু ২০ মে

এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন শুরু ২০ মে
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস (মেডিসিন) প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্স শুরু হচ্ছে আগামী ২০ মে, চলবে ৩০ মে পর্যন্ত। কোর্সে অংশগ্রহণে ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের আগামী ১৮ মের মধ্যে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানটির সচিব প্রফেসর আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘আগামী ২০ মে থেকে ৩০ মে পর্যন্ত সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিসিপিএস ক্যাম্পাসে স্বশরীরে এই কোর্স অনুষ্ঠিত হবে। কোর্সে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন করার জন্য বিসিপিএস সচিব বরাবর ৩ হাজার টাকা জমা দিতে হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ঢাকা ব্যাংকে এই টাকা জমা দেয়া যাবে।’

এর পর ব্যাংক রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন চলবে ১৮ মে পর্যন্ত।

এ ছাড়া একই দিন বেলা ২টা পর্যন্ত সশরীরে কলেজের হিসাব বিভাগেও রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

এনএআর/এএনএম

  ঘটনা প্রবাহ : এফসিপিএস
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত