এফসিপিএস মিডটার্ম পরীক্ষার্থীদের রিসার্চ মেথডোলজি কর্মশালায় রেজিস্ট্রেশনের সময়সীমা ১০ সেপ্টেম্বর
মেডিভয়েস রিপোর্ট: জানুয়ারি ২০২৭ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রশিক্ষণার্থীদের রিসার্চ মেথডোলজি কর্মশালার রেজিস্ট্রেশনের জন্য ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)।
বুধবার (২০ আগস্ট) বিসিপিএসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রিসার্চ মেথডোলজি কর্মশালায় যারা এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেননি, তাদের আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত অনলাইন ফরম পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি ২০২৭ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণের জন্য রিসার্চ মেথডোলজি কর্মশালার রেজিস্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক। যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাদের নতুন করে ফরম পূরণের প্রয়োজন নেই।
রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে তথ্য জমা দিতে হবে। বিসিপিএস জানিয়েছে, এই গুগল ফরমটি কেবল জানুয়ারি ২০২৭ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস মিডটার্ম পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
এমআর/