২৪ অগাস্ট, ২০২৬ ১১:৪৬ এএম
সরকারি কর্মচারী হাসপাতালের নতুন ডিজি জাহাঙ্গীর আলম
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: সরকারি কর্মচারী হাসপাতালের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম। তিনি এর আগের ডিজি মো. আব্দুর রাজ্জাক সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন তাকে প্রেষণে এই নিয়োগ দেওয়া হয়েছে।
মো. জাহাঙ্গীর আলমের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এর আগের ডিজি মো. আব্দুর রাজ্জাক সরকারকে শনিবার সচিব পদে পদোন্নতি দেওয়ার পর ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন