২৪ অগাস্ট, ২০২৬ ১২:৩২ পিএম

তিন জেলায় নতুন সিভিল সার্জন পদায়ন

তিন জেলায় নতুন সিভিল সার্জন পদায়ন
ডা. মো. মিজানুর রহমান, ডা. মো. সাইদুর রহমান, ডা. মো. সাইয়েদুর রহমান (বাম থেকে)। ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল এবং কিশোরগঞ্জ জেলায় নতুন সিভিল সার্জন পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে সিলেটের সামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিজানুর রহমানকে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে এর আগের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. নোমান মিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এছাড়া বরিশালের সিভিল সার্জন হিসেবে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. সাইয়েদুর রহমান এবং কিশোরগঞ্জের সিভিল সার্জন হিসেবে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. সাইদুর রহমানকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৫ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন দেখুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক