১১ মে, ২০২৪ ০৭:৩৭ পিএম
উদ্বেগ বাড়াচ্ছে বাত বিশেষজ্ঞ চিকিৎসকদের সংকট

‘ক্ষয় রোগে মেরুদণ্ডের হাড় ভাঙার প্রকোপ সবচেয়ে বেশি’

‘ক্ষয় রোগে মেরুদণ্ডের হাড় ভাঙার প্রকোপ সবচেয়ে বেশি’
বক্তব্য রাখছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাত ব্যথা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু দেশে রয়েছে এ রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সংকট। ফলে সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা না পেলে ঝুঁকিতে পড়তে পারেন অনেক রোগী, যা উদ্বেগ বাড়াচ্ছে রোগী ও বিশেষজ্ঞদের মাঝে।

আজ শনিবার (১১ মে) রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন সেন্টারে বাত ব্যথা রোগীদের সচেতনতামূলক অনুষ্ঠানে এমন কথা উঠে এসেছে।

বাত ব্যথা রোগীদের জন্য কাজ করা সংগঠন প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের পক্ষ থেকে অষ্টমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাত ব্যথাসংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএনআরএফআর ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নীরা ফেরদৌস।

মূল প্রবন্ধের তথ্য অনুযায়ী, বিশ্বে দেশভেদে ২৫-৫০ শতাংশ মানুষ বিভিন্ন গিরা/পেশীর ব্যথায় ভুগছেন। নারীরা পুরুষের তুলনায় বেশি ভোগেন। গিরাব্যথার কারণে প্রায় ২০ শতাংশ মানুষ কাজ করতে অক্ষম হয়ে যায়।

২০২২ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, দেশে প্রাপ্তবয়স্ক মানুষ ১১ কোটি। সেই হিসাবে প্রায় ৮০ লাখ মানুষ হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন (৭ দশমিক ৩ শতাংশ)। আর রোগে বেশি ভুগছেন নারীরা। পাশাপাশি শারীরিক স্থুলতা ও হাঁটুতে আগে আঘাত পাওয়া ব্যক্তিরা অস্টিওআর্থ্রাইটিসের অধিক ঝুঁকিতে রয়েছেন।

অন্যদিকে কোমর ব্যথা বাতের (লাম্বার স্পনডাইলাইটিস) প্রকোপও অনেক বেশি। গবেষণায় দেখা গেছে, দেশের ১৮.৬ শতাংশ (দুই কোটি পাঁচ লাখের বেশি) মানুষ এই সমস্যায় ভুগছেন। যৌবন বয়সের বাত রোগীদের স্পন্ডাইলো আর্থ্রাইটিসে (SPA) আক্রান্তের হারও উদ্বেগজনক। গবেষণা তথ্য অনুযায়ী, দেশের ১.২ ভাগ অর্থাৎ সাড়ে ১৩ লাখ মানুষ এই সমস্যায় ভুগছেন।

তবে উদ্বেগের বিষয়, এই হাড়ক্ষয় রোগে মেরুদণ্ডের হাড় ভাঙার প্রকোপ সবচেয়ে বেশি এবং এই রোগের কারণে মৃত্যুঝুঁকি প্রায় ৮ গুণ বেড়ে যায়। অবশ্য আশার কথা, ওষুধ সেবন করে ৬-১২ মাস চিকিৎসা করলে এই রোগ থেকে হাড় ভাঙার ঝুঁকি প্রায় অর্ধেকে (৫০%) কমে আসে।

পিএনআরএফআর চেয়ারম্যান এশিয়া প্যাসিফিক লীগ অব অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজি (APLAR) ভাইস প্রসিডেন্ট অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে ২১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মো. আখতার হোসেন, পথিকৃত ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. লিয়াকত আলি, সাবেক সংসদ সদস্য শিরীন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

এনএআর/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক