২৩ মার্চ, ২০২৪ ০৬:৪৫ পিএম

এবার কর্মবিরতির ডাক চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের

এবার কর্মবিরতির ডাক চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের
চট্টগ্রাম মেডিকেল কলেহজ হাসপাতাল। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে বন্দর নগরী চট্টগ্রাম মেডিকেল কলেহজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন(আইডিএ)।

আজ শনিবার (২৩ মার্চ) সংগঠনটির সভাপতি ডা. মো.আহাসান উল্লাহ ও সাধারণ সম্পাদক ডা. মুকেশ রঞ্জন দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ইন্টার্ন ভাতা ৩০ হাজার এবং কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ইন্টার্ন চিকিৎসকবৃন্দ একটি যৌক্তিক আন্দোলন করে আসছে। যুগের সাথে তাল মিলিয়ে এত কম পারিশ্রমিকে সেবা প্রদান খুবেই কষ্টকর এবং ইন্টার্ন চিকিৎসকরা মানবেতর জীবনযাপন করছে।

‘তাই সকল সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন এর সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকবৃন্দের পক্ষ থেকে আজ ২৩ মার্চ থেকে ২৫ মার্চ ৪৮ ঘণ্টার সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করা হচ্ছে। সকল ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি কর্মসূচির সাথে একাত্ম হয়ে দাবি আদায়ে সচেষ্ট হতে নির্দেশ প্রদান করা হলো’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে একই দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত