কর্মবিরতিতে সলিমুল্লাহ মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা
মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।
আজ শনিবার (২৩ মার্চ) সংগঠনটির সভাপতি ডা. তাহমিন ইনতিসার শাফিন ও সাধারণ সম্পাদক ডা. সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ইন্টার্ন ভাতা ৩০ হাজার এবং কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ইন্টার্ন চিকিৎসকবৃন্দ একটি যৌক্তিক আন্দোলন করে আসছে। যুগের সাথে তাল মিলিয়ে এত কম পারিশ্রমিকে সেবা প্রদান খুবেই কষ্টকর এবং ইন্টার্ন চিকিৎসকরা মানবেতর জীবনযাপন করছে।
‘তাই সকল সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সিদ্ধান্ত মোতাবেক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকবৃন্দের পক্ষ থেকে আজ ২৩ মার্চ থেকে ২৫ মার্চ ৪৮ ঘণ্টার সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করা হচ্ছে। সকল ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি কর্মসূচির সাথে একাত্ম হয়ে দাবি আদায়ে সচেষ্ট হতে নির্দেশ প্রদান করা হলো’, বলা হয় বিজ্ঞপ্তিতে।
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
-
২০ জুন, ২০২৩
-
১৫ জুন, ২০২৩
-
১৩ জুন, ২০২৩
পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি
দাবি আদায়ে সব ধরনের সহযোগিতা করবে বিএসএমএমইউ: ভিসি