যথাযোগ্য মর্যাদায় চমেকে জাতীয় শোক দিবস পালিত
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার এর নেতৃত্বে সকাল সাড়ে ৮ টায় একটি শোক র্যালি পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কলেজের মূল ফটকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
এসময় বিভিন্ন বিভাগ, হাসপাতাল, বিভিন্ন সংগঠন ও পরিষদের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো বেশ ধারনের মাধ্যমে শোক দিবসের কর্মসূচির শুরু হয়। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল।
সকাল ৮ টা ৪৫ মিনিটে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় স্বেচ্ছা রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৯টায় শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দা রুম্মান আক্তার সিদ্দিকীর সঞ্চালনায় ও অর্থপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সাহেনা আক্তার, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শামীম আহসান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত, হাসপাতাল উপ পরিচালক অং সুই প্রু মারমা, সেবা তত্ত্বাবধায়ক বাসন্তী রায়, কর্মচারী প্রতিনিধি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা, আজকের এই শোকাবহ দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। সেইসঙ্গে বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু সারাটি জীবন এদেশের গরিব, দুঃখি মেহনতি মানুষের জন্য উৎসর্গ করেছেন, নির্যাতিত হয়েছেন, তবুও কখনও মাথা নত করেননি। এই দেশ যতদিন থাকবে, এই পতাকা যতদিন থাকবে, বাংলার মাটি, বাংলার আকাশ-বাতাস যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া বঙ্গবন্ধুর লেখা বই অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়া চীন থেকে পাঠ করে শোনান বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারী সমিতির নেতৃবৃন্দসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেয়। এদিকে আজ বাদ যোহর কলেজের কেন্দ্রীয় মসজিদে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
-
১৩ অগাস্ট, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৩
-
০১ সেপ্টেম্বর, ২০২৩
-
১৬ অগাস্ট, ২০২৩
-
১৫ অগাস্ট, ২০২৩
-
১৫ অগাস্ট, ২০২৩
জাতীয় শোক দিবস
বিএসএমএমইউয়ে ২,৭৬৮ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা
-
১৫ অগাস্ট, ২০২৩
-
১৪ অগাস্ট, ২০২৩
-
১৩ অগাস্ট, ২০২৩