১৩ অগাস্ট, ২০২৩ ১২:২৭ পিএম

নানা আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের ঘোষণা বিএমএর

নানা আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের ঘোষণা বিএমএর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নানা আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। আজ রোববার (১৩ আগস্ট) সংগঠনটির মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে।’ 

আগামী ১৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ছয়টায় বিএমএ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন এবং একই সাথে কালো পতাকা উত্তোলন, সকাল ১১টার দিকে কলোব্যাজ ধারন ও ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

১৭ আগস্ট দুপুর ১২টায় বিএমএ অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমএ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক