বিএসএমএমইউতে অধ্যাপক এমএ হাদীর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত
মেডিভয়েস রিপোর্ট: আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) প্রথিতযশা সার্জন অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাদীর (এমএ হাদী) ১৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) কোরআন খতম ও দোয়া মাহফিল করেছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘বৈষম্য নিরসন শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও নার্স ঐক্য পরিষদ’।
এদিন জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএসএমএমইউ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ দোয়া মাহফিল পরিচালনা করেন।
দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করা হয়। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয় মাহফিলে।
অধ্যাপক ডা. এমএ হাদী বিএসএমএমইউর চতুর্থ ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতিসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতিও ছিলেন তিনি। ২০০৭ সালের ১৬ অক্টোবর তিনি মৃত্যু বরণ করেন।
অধ্যাপক এমএ হাদী ১৯৪১ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস থেকে ইউরোলজিতে ফেলোশিপ (এফআইসিএস), ১৯৯৫ সালে রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব এডিনবরা থেকে এফআরসিপি এবং ২০০৫ সালে গ্লাসগো রয়েল কলেজ থেকে এফআরসিপিএসসহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ ফেলোশিপ অর্জন করেন। তাঁকে পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস সাম্মানিক এফসিপিএস প্রদান করে।
কর্মজীবনে তিনি ১৯৭৩ থেকে ১৯৮০ সাল পর্যন্ত খুলনা সদর হাসপাতাল এবং নারায়নগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে কনসালটেন্ট সার্জন হিসেবে কাজ করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক ও পরবর্তীতে ইউরোলজির অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ (১৯৯৬-১৯৯৮), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (২০০১-২০০৬), বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট (২০০৩-২০০৭) ও একই সময়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এ ছাড়া অধ্যাপক হাদী বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্ট্যান্ডিং রিকগনিশন কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান (২০০৪-২০০৭) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে এডিনবরা রয়েল কলেজ অব ফিজিশিয়ানস শোকবার্তা প্রকাশ করে।
দোয়া মাহফিলে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক ডা. আব্দুল কেনান, সংগঠনটির বিএসএমএমইউ শাখার সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. ইরফানুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন উপস্থিত ছিলেন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য নিরসন শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও নার্স ঐক্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, ঐক্য পরিষদের সভাপতি ও বিএসএমএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ডা. মো. রুহুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক ডা. আকবর হুসাইন, ড্যাবের বিএসএমএমইউ শাখার সাংগঠনিক সম্পাদক ডা. জাফর ইকবাল, ড্যাবের কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ সম্পাদক ডা. শহিদুল হক রাহাত, বিএসএমএমইউ শাখার কোষাধ্যক্ষ ও অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শাহিদুল হাসান বাবুল, দপ্তর সম্পাদক ডা. মশিউর রহমান কাজল, বিএসএমএমইউ প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমান প্রমুখ।
এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫