২০ জানুয়ারী, ২০২৫ ১২:৫০ পিএম
হত্যা মামলায় সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও ঢাকা-৭ আসনের সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) ভোরে তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান ডিএমপির মুখপাত্র।
এসএইচ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন
-
২০ জানুয়ারী, ২০২৫
-
২০ ডিসেম্বর, ২০২৩
-
৩১ অক্টোবর, ২০২৩
-
০১ অক্টোবর, ২০২৩
-
০১ সেপ্টেম্বর, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২২
-
২৪ ডিসেম্বর, ২০২২
-
১৫ অগাস্ট, ২০২১
-
২৭ নভেম্বর, ২০২০
-
২৫ নভেম্বর, ২০২০
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
এই বিভাগের সর্বাধিক পঠিত