নানা আয়োজনে বিএমএর জাতীয় শোক দিবস পালন
মেডিভয়েস রিপোর্ট: আজ ১৫ আগস্ট বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। করোনা মহামারীর মধ্যেই সকল স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) দিবসটি পালন করেছ।
এ উপলক্ষে আজ রোববার (১৫ আগস্ট) দুপুর আড়াইটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চিকিৎসকদের অভিবাবক সংগঠনটি তাদের কর্মসূচি শুরু করেন।
করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য বিধি মেনে দুপুর ২টা ৩০ মিনিটে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে ও বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীরে উপস্থিতিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং দুপুর ৩টায় বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়।
এরপর বাদ আসর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসব কর্মসূচীতে বিএমএ সভাপতি ও মহাসচিব ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি ডা. মো. জামাল উদ্দিন খলিফা, যুগ্ম মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক ডা. তারিক মেহেদি পারভেজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমান বাবু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. আবুল হাশেম খান, আপ্যায়ন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. পূরবী রানী দেব নাথ, সমাজ কল্যাণ সম্পাদক ডা. সোহেল মাহমুদসহ বিএমএর কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও কেন্দ্রীয় কাউন্সিলের অন্যান্য সদস্যগণ।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাতে ঘাতকের হাতে নিহত হন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য। সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।
-
১৩ অগাস্ট, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৩
-
০১ সেপ্টেম্বর, ২০২৩
-
১৬ অগাস্ট, ২০২৩
-
১৫ অগাস্ট, ২০২৩
-
১৫ অগাস্ট, ২০২৩
জাতীয় শোক দিবস
বিএসএমএমইউয়ে ২,৭৬৮ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা
-
১৫ অগাস্ট, ২০২৩
-
১৪ অগাস্ট, ২০২৩
-
১৩ অগাস্ট, ২০২৩