১৫ অগাস্ট, ২০২১ ০৭:২২ পিএম

দাগনভুইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একটি অক্সিজেন কনসেন্ট্রেটর যুক্ত

দাগনভুইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একটি অক্সিজেন কনসেন্ট্রেটর যুক্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর সেবায় আরও একটি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছেন চট্টগ্রাম জেলা কর কমিশনার আকবর হোসাইন। এর আগেও ওই হাসপাতালে একটি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছিলেন তিনি। করোনা রোগীদের সেবায় এ নিয়ে মোট দুটি অক্সিজেন কনসেন্ট্রেটর হলো দাগনভুইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

আজ রোববার (১৫ আগস্ট) আকবর হোসেনের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিমকে কনসেন্ট্রেটরগুলো হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা তানিয়া, পরিবার পরিকল্পনার ডেপুটি ডিরেক্টর খলিলুর রহমান।

দিদারুল কবির রতন বলেন, ‘দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড চিকিৎসায় নতুন সংযোজন স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর সেবায় একটি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন। এই মেশিন পাওয়ায় আমরা বর্তমান কোভিড চিকিৎসায় আরও একধাপ এগিয়ে গেলাম। উপজেলা পর্যায়ে এ রকম আধুনিক চিকিৎসা দিতে পেরে উপজেলা হাসপাতালের সকল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আনন্দিত। অবশ্যই দাগনভূইয়াবাসীর জন্য একটি সৌভাগ্যের সংবাদ।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক