বিএসএমএমইউতে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিকিৎসকদের আন্তঃক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উপস্থিত সকলকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পড়ার আহ্বান জানিয়ে অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর কারণেই আজকের বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ দিয়েছিলেন বলেই আমরা বর্তমানে নিজ নিজ অবস্থানে পৌঁছাতে পেরেছি। তাই আমাদের প্রত্যেকের কাজ হলো নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালনের সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ কার্যক্রম সম্পন্ন করা। এ সময় ভিসি বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল।
আরও উপস্থিত ছিলেন জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহছেন চৌধুরী, চিকিৎসকদের আন্তঃক্রীড়া প্রতিযোগিতার সমন্বয়ক সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তঃক্রীড়া প্রতিযোগিতার সমন্বয়ক সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহুরা।
-
২৩ জুন, ২০২৪
-
২৮ সেপ্টেম্বর, ২০২৩
-
২৯ জানুয়ারী, ২০২৩
-
১৫ জানুয়ারী, ২০২৩
-
০৮ অগাস্ট, ২০২২
-
১৭ এপ্রিল, ২০২২
-
১৯ এপ্রিল, ২০২১