০৮ মে, ২০২২ ০৮:১৩ পিএম

বিএসএমএমইতে সহকারী অধ্যাপক পদে আবেদনে ৭ চিকিৎসককে অনুমতি

বিএসএমএমইতে সহকারী অধ্যাপক পদে আবেদনে ৭ চিকিৎসককে অনুমতি
গত ৫ এপ্রিল মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্তব্যরত আলাদা বিভাগের সাত চিকিৎসককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক পদে আবেদনের অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৫ এপ্রিল মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

সেবা বিভাগের পারসোনেল-৩ শাখার উপসচিব এ. এফ. এম. এহতেশামুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রসদ্বয়ের পত্রের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত চিকিৎসকগণকে দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত প্রেষণ নীতিমালা-২০২১ (সংশোধিত)-এর অনুচ্ছেদ ৫(গ) প্রতিপালনের শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে আবেদনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।’

অনুমতি পাওয়া চিকিৎসকরা হলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (হেমাটোলজি) ডা. খাজা আমিরুল ইসলাম (১১১৪৩৫), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. মো. নুরুজ্জামান (১২৯৮৮৮), জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সহকারী রেজিস্ট্রার ডা. সৈয়দ খালিদুর রহমান (১২১৬২৮), শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুজ্জামান (১৩০৯৭২), 

স্বাস্থ্য  অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও শেখ মুজিব মেডিকেল কলেজে সংযুক্ত ডা. সুস্মিতা ইসলাম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মেডিকেল অফিসার ডা. মো. ইসতাকুর রহমান (১২৭১৭৪) এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল মেডিকেল অফিসার ডা. আমানত হাসান (১৩২৫২০)।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রেষণ প্রাপ্ত কর্মকর্তাগণ ডিগি অর্জন করিবার পর ন্যূনতম আরও ৫ (পাঁচ) বছর সরকারি চাকরি করিতে বাধ্য থাকিবেন মর্মে প্রেষণ আবেদনের সাথে স্ব-স্বীকৃত অঙ্গীকারনামা প্রদান করিবেন। প্রেষণ/শিক্ষাছুটি ভোগ করিয়া ডিগ্রি অর্জনের পর কমপক্ষে ০৫ (পাঁচ) বছর চাকরি না করিয়া পদত্যাগ করিলে তিনি কোর্সে অধ্যয়নরত থাকাকালে যে পরিমাণ বেতন-ভাতা প্রাপ্ত হইয়াছেন তাহা সরকারকে পরিশোধ করিতে বাধ্য থাকিবেন। অন্যথায় তাহা সরকারি দাবি হিসেবে তাহার নিকট হতে আদায়যোগ্য হবে।

এ ছাড়াও এর অনুলিপি অবগতি ও কার্যার্থে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক, বিএমএমএমইউর রেজিস্ট্রার, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের দপ্তরে পাঠানো হয়েছে।

►মন্ত্রণালয়ের চিঠি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত