১২ অগাস্ট, ২০২৩ ১১:০৪ এএম

শোক দিবসে বিএসএমএমইউতে বিনামূল্যে ঠোঁট-তালু কাটা রোগীর অস্ত্রোপচার

শোক দিবসে বিএসএমএমইউতে বিনামূল্যে ঠোঁট-তালু কাটা রোগীর অস্ত্রোপচার
১২ ও ১৩ আগস্ট অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় শোক দিবস উপলক্ষে জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট ও তালু কাটা রোগীদের দুই দিনব্যাপী বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।

বিএসএমএমইউ রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিএসএমএমইউ’র প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে আগামী ১৬ ও ১৭ আগস্ট জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। ১২ ও ১৩ আগস্ট অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই এবং রোগী ভর্তি সম্পন্ন করা হবে ১৪ আগস্ট।

সেবা নিতে ইচ্ছুক রোগীদের বর্হিবিভাগের ২ নম্বর ভবনের ২০৬ নম্বর কক্ষে সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে যোগাযোগের জন্য বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মো. আইয়ুব আলীর নেতৃত্বে এতে অংশ নেবেন সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা। 

এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অর্থায়ন যেভাবে

এ প্রসঙ্গে অধ্যাপক ডা. মো. আইয়ুব আলী মেডিভয়েসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ তাঁর নিজস্ব তহবিল থেকে সমস্ত ওষুধ-পথ্যসহ অন্যান্য খরচ বহন করেন। এই ক্যাম্পের আওতায় সকল রোগীর ভর্তি ফিসহ সকল পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হয়।’

এএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জাতীয় শোক দিবস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক