২৪ ডিসেম্বর, ২০২২ ০৬:২৩ পিএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন ডা. মোস্তফা জালাল

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন ডা. মোস্তফা জালাল
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

মেডিভয়েস রিপোর্ট: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক ছাত্রনেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে তাদের নাম ঘোষণা করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও নতুন নেতৃত্ব নির্বাচনের নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন।

এছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন- বেগম মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ এমপি, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান এমপি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এইচএম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ও সিমিন হোসেন রিমি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক