০১ অক্টোবর, ২০২৩ ০৯:৫৩ এএম

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি
কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাবেক মহাসচিব ডা. মো. নুরুল আমিন।

মেডিভয়েস ডেস্ক: বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাবেক মহাসচিব ডা. মো. নুরুল আমিন।

গত শুক্রবার বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের জাতীয় কাউন্সিল অধিবেশন শেষে এই কমিটি গঠন করা হয়।

কাউন্সিল অধিবেশনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ, ডেপুটি অ্যটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান মনির।

কাউন্সিলে আহ্বায়ক কমিটিকে ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। আহ্বায়ক কমিটিতে রয়েছেন সাবেক অর্থ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আবদুর রউফ লিটন, সাবেক সহ-প্রচার প্রকাশনা সম্পাদক ডা. সুয়েব আহাম্মদ ও মহিলা সম্পাদিকা ডা. আফসারা খাতুন। এছাড়া আট বিভাগ থেকে আরও আটজনকে নিয়ে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক