১৩ অগাস্ট, ২০২৩ ১০:০০ এএম

ডেঙ্গুর বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ডেঙ্গুর বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বিবৃতিতে বলা হয়, গত পাঁচ বছরের মধ্যে চলতি বছরের জুলাইয়ে এডিস মশাবাহিত রোগটির বৃদ্ধি ছিল নজিরবিহীন।

মেডিভয়েস ডেস্ক: বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ‘নজিরবিহীনভাবে’বাড়ছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। ডেঙ্গুর বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি ডাব্লিউএইচও’র ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ডেঙ্গু ঠেকাতে মশা প্রতিরোধকের ব্যবহার ও দেহের সর্বাধিক অংশ ঢেকে রাখতে লম্বা জামা পরিধানের আহ্বান জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশের ৬৪ জেলার সব ক’টিতেই ডেঙ্গু রোগী পাওয়া গেছে। শুধু জুলাই মাসেই ৪৩ হাজার ৮৫৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়। এ মাসে মারা গেছেন ২০৪ জন।

বিবৃতিতে বলা হয়, গত পাঁচ বছরের মধ্যে চলতি বছরের জুলাইয়ে এডিস মশাবাহিত রোগটির বৃদ্ধি ছিল নজিরবিহীন। এটি বাংলাদেশে চলমান ডেঙ্গু প্রকোপের ভয়াবহতা স্পষ্ট করেছে।

বাংলাদেশে হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার কারণ হিসেবে কয়েকটি বিষয়কে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি বলছে, উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার মধ্যে অনিয়মিত ও অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে মশার সংখ্যা বেড়েছে। বিবৃতিতে বাংলাদেশের ডেঙ্গু ঝুঁকিকে ‘উচ্চ’ পর্যায়ের বলে উল্লেখ করা হয়েছে। 

সংস্থাটি মশার সংখ্যা কমিয়ে আনতে সমন্বিত নিধন ব্যবস্থাপনা বা আইবিএম পদ্ধতি ব্যবহারের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে মশার প্রজননক্ষেত্র ধ্বংসের পরামর্শ দিয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক