২২ জুলাই, ২০২২ ০৪:২৮ পিএম

বিএসএমএমইউ’র ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সে ৪১ চিকিৎসকের যোগদান গৃহীত

বিএসএমএমইউ’র ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সে ৪১ চিকিৎসকের যোগদান গৃহীত
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জুলাই ২০২২ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সের ৪১ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউতে জুলাই ২০২২ শিক্ষাবর্ষে মেডিসিন, ডেন্টাল ও প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদে ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সে ভর্তিকৃত ৪১জন বেসরকারি/বিএসএমএমইউ শিক্ষার্থীর নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক কর্তৃপক্ষ কর্তৃক যোগদান গৃহীত হয়েছে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, সহকারী পরিচালক (শিক্ষা), পরীক্ষা নিয়ন্ত্রক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►নোটিশটি দেখতে ক্লিক করুন  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত