খুলনা আবু নাসের হাসপাতালের নতুন পরিচালক ডা. আব্দুস শাকুর
মেডিভয়েস রিপোর্ট: খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. আব্দুস শাকুর। এর আগে তিনি নড়াইল জেলা হাসপাতালের সুপারিইনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৩০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ পারসোনল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ষষ্ঠ কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।’
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
০৯ সেপ্টেম্বর, ২০২৬
-
২৭ অগাস্ট, ২০২৬
-
১৮ অগাস্ট, ২০২৬
-
১২ অগাস্ট, ২০২৬
-
১১ অগাস্ট, ২০২৬
-
০৩ অগাস্ট, ২০২৬
-
২৮ জুলাই, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬