২২ মে, ২০২১ ১০:০১ এএম

অবসরে গেলেন ডা. আতোয়ার রহমান

অবসরে গেলেন ডা. আতোয়ার রহমান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অবসরে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংযুক্ত ঢাকা ডেন্টাল কলেজ সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আতোয়ার রহমান।

বুধবার (১৯ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব পারসোনেল-৩ শাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘ডা. মো. আতোয়ার রহমান, কোড নং-৪৫০৬২, সিনিয়র কনসালটেন্ট (ডেন্টাল), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা (সংযুক্ত ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা)-কে সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৩ (১) ধারা মোতাবেক ২ মে তারিখে সরকারি চাকরি থেকে অবসর ও ১৮ (আঠার) মাসের সমপরিমান অথ্য ল্যাম্পগ্রান্ট মঞ্জুরী প্রদান করা হলো। তাঁর অনুকূলে ৩ মে ২০২১ তারিখ থেকে ০২ মে ২০২২ তারিখ পর্যন্ত অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হলো।’

এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা অর্বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পিআরএল কালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাব কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিবসহ সংশিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চাকরি থেকে অব্যাহতি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক