ডা. একরামুল হককে চাকরি থেকে অব্যাহতি
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের খোরাসিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম একরামুল হককে সরকারি চাকরি থেকে অব্যাহতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ এপ্রিল) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘ডা. এ কে এম একরামুল হক (৪০৫২৬), সহযোগী অধ্যাপক খোরাসিক সার্জারি, ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা, সংযুক্ত: জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা- এর অনুকূলে- সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৪ (১) ধারা মোতাবেক ০১.০১.২০২২ সাল থেকে সরকারি চাকরি হতে সেচ্ছায় অবসর প্রদান এবং তাঁর অনুকূলৈ ০২.০১.২০২১ সাল থেকে ০১.০১. ২০২২ সাল পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পি. আর. এল) এবং তাঁর অর্জিত ছুটির প্রাপ্যতা অনুযায়ী ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্ট মঞ্জুর করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘ডা. একরামুল হক অর্থ বিভাগ থেকে জারীকৃত নির্দেশনা অনুযায়ী লাম্পগ্র্যান্টসহ অবসর এবং অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা ও সিস্টেম এনালিষ্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২৮ জুন, ২০২১
-
২৬ মে, ২০২১
-
২২ মে, ২০২১
-
২০ মে, ২০২১
-
১৮ মে, ২০২১
-
৩০ এপ্রিল, ২০২১
-
১৪ এপ্রিল, ২০২১
-
২১ মার্চ, ২০২১