২১ মার্চ, ২০২১ ০৪:৩০ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালকের অবসর গ্রহণ

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালকের অবসর গ্রহণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরি থেকে অবসর জীবনে পা রেখেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. রাম চন্দ্র সাহা।

বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সরকারি চাকরি  আইন ২০১৮ এর ৫৭ নং আইন এর ধারা ৪৩ (১)(ক) অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও সহকারী পরিচালক এবং ঝিনাইদহ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) সংযুক্ত  ডা. রাম চন্দ্র সাহাকে (কোড নং-১০৮০৬৭) গত ১০ মার্চ সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। গত ১১ মার্চ থেকে ১০ মার্চ ২০২১ পর্যন্ত তাঁর অবসরোত্তর ছুটি মঞ্জুরসহ ১৮ মাসের মূল বেতনের সমপরিমান অর্থ লাম্পগ্রাণ্ট হিসেবে মঞ্জুর করা হলো।

সংশ্লিষ্ট কর্মকর্তার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারিকৃত নির্দেশনা অনুযায়ী পিআরএলকালীন সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষক কর্মকতা ও স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চাকরি থেকে অব্যাহতি
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক