অবসরে গেলেন কর্নেল মালেক মেডিকেলের ডা. ইউসুফ হায়দার
মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরি থেকে অবসরে পা রেখেছেন মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ ইএনটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ইউসুফ হায়দার।
মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘ডা. মো. ইউসুফ হায়দার (৩৮২৮১) সহযোগী অধ্যাপক, ইএনটি, কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ- এর অনুকূলে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৩ (১) ধারা মোতাবেক ২৮ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি হতে অবসর প্রদান এবং তাঁর অনুকূলে ১ মার্চ ২০২১ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং তাঁর অর্জিত ছুটির প্রাপ্যতা অনুযায়ী ১৮ মাসের মূল বেতনের সমপরিমান অর্থ লাম্পগ্রান্ট মঞ্জুর করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ওই কর্মকর্তা অর্থ বিভাগ থেকে জারিকৃত নির্দেশনা অনুযায়ী লাম্পগ্রান্টসহ অবসর এবং অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাব কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও এমআইএস পরিচালকসহ সংশিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২৮ জুন, ২০২১
-
২৬ মে, ২০২১
-
২২ মে, ২০২১
-
২০ মে, ২০২১
-
১৮ মে, ২০২১
-
৩০ এপ্রিল, ২০২১
-
১৪ এপ্রিল, ২০২১
-
২১ মার্চ, ২০২১