পরিবার পরিকল্পনার তিন কর্মকর্তাকে বদলি
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে কর্মরত তিন কর্মকর্তাকে প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্টানে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (১৯ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘প্রশাসনিক কাজের সুবিধার্থে বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’
নির্দেশনা অনুযায়ী, মাদারীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক এমরান হোসেন চৌধুরীকে খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক সুব্রত কুমার চৌধুরীকে ফেনী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এবং খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক বিপ্লব বড়ুয়া মাদারীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
০৯ সেপ্টেম্বর, ২০২৪
-
০৬ সেপ্টেম্বর, ২০২৪
-
০৪ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ অগাস্ট, ২০২৪
-
২২ মে, ২০২৪