২৩ মে, ২০২১ ১০:৩৭ এএম
করোনার হানা লঙ্কান দলে, ম্যাচের ভাগ্য নির্ধারণ সোয়া ১১টায়
মেডিভয়েস রিপোট: আর মাত্র আড়াই ঘণ্টা পরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার তিন সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। তবে ম্যাচ নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা।
কেননা করোনাভাইরাস হানা দিয়েছে লঙ্কান শিবিরে। সেখানে ৩ জন সদস্যের দেহে মিলেছে ছোঁয়াচে এই ভাইরাসের উপস্থিতি।
এই ৩ জন হলেন- বোলিং কোচ চামিন্দা ভাস এবং স্কোয়াডের সদস্য ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো।
এমন খবরে ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে সংশয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্থানীয় সময় বেলা সোয়া এগারোটার দিকে প্রথম ম্যাচ বা সিরিজের ভাগ্য নির্ধারণ করবে।
১৬ মে বাংলাদেশে পৌঁছানোর পর তিন দিন রুম কোয়ারেন্টিনে ছিলেন দলটির সব সদস্য। এরপর অনুশীলনের সুবিধা পেলেও বাইরের পৃথিবী থেকে আলাদা ছিলেন সবাই, ছিলেন জৈব সুরক্ষা বলয়ে।
এরপরও করোনায় আক্রান্ত হলেন দলটির ৩ সদস্য।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ি, সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার শঙ্কা ড্রেটাব’র
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ি, সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার শঙ্কা ড্রেটাব’র
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ি, সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার শঙ্কা ড্রেটাব’র
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত