১৮ মে, ২০২১ ০৪:০৪ পিএম

ঢামেক অধ্যাপক হাসিনা বেগমকে চাকরি থেকে অব্যাহতি

ঢামেক অধ্যাপক হাসিনা বেগমকে চাকরি থেকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এ্যানেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. হাসিনা বেগমকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (১৭ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারি সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘ডা. হাসিনা বেগম (৩৮৪০৪), অধ্যাপক, এ্যানেসথেসিওলজি, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা- এর অনুকূলে- সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৩ (১) ধারা মোতাবেক ৩০ এপ্রিল ২০২১ থেকে সরকারি চাকরি হতে অবসর প্রদান এবং তাঁর অনুকুলে ১ মে ২০২১ থেকে হতে ৩০ মে ২০২২ পর্যন্ত ০১ (এক) বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং তাঁর অতি দুটির প্রাপ্যতা অনুযায়ী ১৮ (আঠার) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্ট মসুর করা হলো।’

এতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারী করা নির্দেশনা অনুযায়ী লাম্পগ্রান্টসহ অবসর এবং অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চাকরি থেকে অব্যাহতি
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক