অবসরে গেলেন নিটোর অধ্যাপক জিয়াউল হক
মেডিভয়েস রিপোর্ট: অবসরে গেলেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. জিয়াউল হক।
রোববার (২৩ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘ডা. জিয়াউল হক (৩৮৯৪২), অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকা- এর অনুকূলে- সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৩ (১) ধারা মোতাবেক ২০ এপ্রিল ২০২১ তারিখ থেকে সরকারি চাকরি হতে অবসর প্রদান এবং তাঁর অনুকুলে ২১ এপ্রিল ২০২১ থেকে ২০ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পি আর এল) এবং তাঁর অর্জিত ছুটির প্রাপ্যতা অনুযায়ী ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্ট মঞ্জুর করা হলো।
এতে আরও বলা হয়েছে, ওই কর্মকর্তা অর্থ বিভাগ থেকে জারিকৃত নির্দেশনা অনুযায়ী লাম্পগ্রান্টসহ অবসর এবং অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাব কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও এমআইএস পরিচালকসহ সংশিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২৮ জুন, ২০২১
-
২৬ মে, ২০২১
-
২২ মে, ২০২১
-
২০ মে, ২০২১
-
১৮ মে, ২০২১
-
৩০ এপ্রিল, ২০২১
-
১৪ এপ্রিল, ২০২১
-
২১ মার্চ, ২০২১