২৬ মে, ২০২১ ১০:৫০ এএম

ভারতে করোনা শনাক্ত দুই লাখের বেশি, মৃত্যু ৪১৫৭

ভারতে করোনা শনাক্ত দুই লাখের বেশি, মৃত্যু ৪১৫৭
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজার ১৫৭ জন মানুষ। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ১১ হাজার ৩৮৮ জন। এ সময় দুই লাখ আট হাজার ৯২১ জনের দেহে নতুন করোনা শনাক্ত করা হয়েছে।

আজ বুধবার (২৬ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভারতে আজ দুই লাখেরও বেশি মানুষের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জন। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১৬ জন।

ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রায় ৪০ দিন পর মঙ্গলবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ২ লক্ষের নীচে। বুধবার তা আবার ২ লক্ষ ছাড়িয়েছে। মঙ্গলবার দৈনিক মৃত্যুও নেমেছিল সাড়ে ৩ হাজারে ঘরে। কিন্তু বুধবার তা আবার ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। তবে গত কয়েকদিন ধরে সংক্রমণ কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা কমছিল। বুধবার তা ২৫ লক্ষের নীচে নামল।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও