২৬ মে, ২০২১ ১২:০১ পিএম

কোলন ক্যান্সারের কাছে শেষ পর্যন্ত হেরে গেলেন ডা. সাবির মঞ্জুর খান

কোলন ক্যান্সারের কাছে শেষ পর্যন্ত হেরে গেলেন ডা. সাবির মঞ্জুর খান
ডা. সাবির মঞ্জুর খান। ছবি: ফেসবুক থেকে

মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘ চার বছর কোলন ক্যান্সারের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত হেরে না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসক ডা. সাবির মঞ্জুর খান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ মে) অস্ট্রেলিয়ায় সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে সুলগ্না সাবির। তাঁর নামাজে জানাজাহ বুধবার সকাল ১১টায় অস্ট্রেলিয়ার লেকম্বা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

ডা. সাবির মঞ্জুর খানের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি একজন লাস্ট স্টেজের কোলন ক্যান্সারের রোগী ছিলেন। যার পুরো শরীর এমনকি মস্তিষ্কেও ক্যান্সার ছড়িয়ে গিয়েছিলো।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মেডিভয়েসের সাথে কথা হয় ডা. সাবির মঞ্জুর খানের। তখন তিনি বাংলাদেশে যারা ক্যান্সারে আক্রান্ত, বিশেষ করে কোলন ক্যান্সারে আক্রান্তদের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন।

ডা. সাবির মঞ্জুর খানের শরীরে ২০১৮ সালের মার্চে ক্যান্সার ধরা পড়ে। যেটি Sigmoid Colon-এ ছিল এবং স্টেজ ফোরে পেরিটোনিয়াম ও স্প্লিনে মেটাস্টেসিস ছিল। ফলে প্রচলিত সার্জারীর (Resection) মাধ্যমে তাঁকে চিকিৎসা দেয়া সম্ভব হয়নি।

পরে Total Peritonectomy & HIPEC করার জন্য অস্ট্রেলিয়ার সিডনীর রয়েল প্রিন্স আলফ্রেড হাসপাতালে রেফার করা হয়। ২০১৮ সালের মে মাসের ২২ তারিখে অপারেশনটি সম্পন্ন হয়। পরে জুলাই ২০১৯ সালে আবার তাঁর শরীরে abdominal wall-এ Mets দেখা দেয়।

যদিও ওই অপারেশনের পর সার্বিকভাবে ২০১৮ সালের মে মাস থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত অনেকটাই স্টেবল ছিলেন ডা. সাবির মঞ্জুর খান। শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবাসী এ জনস্বস্থ্য বিশেষজ্ঞ।

ডা. সাবির মঞ্জুর খানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক