২৮ জুন, ২০২৫ ০৭:৩৪ পিএম

করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত সাত

করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত সাত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও সাত জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

আজ শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা থেকে আজ শনিবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় মোট সাত জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার তিন দশমিক শূন্য আট সাত শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৫৩৫ জনের।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত