২১ জুলাই, ২০২৫ ০৬:৩৯ পিএম

করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত আরও তিন

করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত আরও তিন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও তিনজনের শরীরে শনাক্ত হয়েছে এই ভাইরাস।

আজ সোমবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নিহত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এ ছাড়া এ সময়ে মোট ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়, যা নমুনা পরীক্ষার ২.২২ শতাংশ। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই এবং ময়মনসিংহের একজন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে মোট ৭০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ২৮ জন। এ ছাড়া অদ্যাবধি ২০ লক্ষ ৫২ হাজার ২৪৯ আক্রান্ত এবং এর মধ্যে ২৯ হাজার ৫২৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বিবেচনায় মোট মৃত্যু হার ১.৪৪ শতাংশ। এ পর্যন্ত আক্রান্তদের ৯৮.৪১% সুস্থ হয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক