২১ জুলাই, ২০২৫ ০৭:০০ পিএম

রক্তের প্রয়োজন নেই, ভীড় না বাড়াতে অনুরোধ বার্ন ইনস্টিটিউট পরিচালকের

রক্তের প্রয়োজন নেই, ভীড় না বাড়াতে অনুরোধ বার্ন ইনস্টিটিউট পরিচালকের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ আর রক্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন। একই সাথে হাসপাতালের সামনে ভীড় না বাড়াতে অনুরোধ করেছেন তিনি।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় হ্যান্ডমাইকে এ ঘোষণা দেন ডা. নাসির উদ্দীন। এ সময় ‘আজকে আমাদের রক্তের কোনো প্রয়োজন নেই’ বলতে শোনা যায় তাকে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। মারা গেছেন বৈমানিক তৌকিরও। এ ছাড়া আহত হয়েছেন ১৬৪ জন।

আহত ও নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাসসহ বিভিন্ন হাসপাতাল। এর মধ্যে উৎসুক জনতা, রক্তদানে আগ্রহী স্বেচ্ছাসেবী ও অন্যান্যদের ভীড়ে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।

এর আগে বেলা ১টা ৬ মিনিটের দিকে মাইলস্টোন কলেজের প্রাথমিক বিদ্যালয় ভবনে আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমানবাহিনী। এ ছাড়া মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উত্তরার বিমান দুর্ঘটনা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক