বিমান দুর্ঘটনায় দগ্ধ: ৯৭ দিনের লড়াই শেষে ঘরে ফিরলো নাভিদ
মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘ ৯৭ দিনের দুঃসহ যন্ত্রণা ও জীবন-মৃত্যুর কঠিন সংগ্রাম শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে উত্তরার বিমান দুর্ঘটনায় দগ্ধ রাজধানীর মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র নাভিদ নাওয়াজ দীপ্ত।
সোমবার (২৭ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (এনআইবিপিএস) থেকে ছাড়পত্র পায় দীপ্ত। তার এই ফিরে আসা যেন চিকিৎসা বিজ্ঞান ও অদম্য সাহসের এক অবিশ্বাস্য সংগ্রামের সাক্ষী।
মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নাভিদের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়। দীর্ঘ প্রায় সোয়া তিন মাসে তার শরীরে ৩৬ বার অস্ত্রোপচার করা হয়েছে। শরীরের একটি অংশ থেকে ত্বক কেটে নিয়ে অন্য ক্ষতিগ্রস্ত অংশে প্রতিস্থাপন (স্কিন গ্রাফটিং) করা হয়েছে আটবার।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মারুফুল ইসলাম।
তিনি বলেন, অগ্নিদগ্ধ হওয়ার পর নাভিদকে ১০ দিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এরপর ২২ দিন ছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ), ৩৫ দিন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিও) এবং ৪০ দিন ক্যাবিনে চিকিৎসাধীন ছিল নাভিদ।
সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, ২১ জুলাই মাইলস্টোন স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৫৭ জন ভর্তি হয়েছিলেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো পাঁচজন চিকিৎসাধীন আছে। আগামী সপ্তাহের মধ্যেই তাদেরও ছাড়পত্র দেওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।
প্রসঙ্গত, গত ২১ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দুর্ঘটনায় এ ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ ৩৬ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে ২০ জনের।
বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে যে ৫৭ জন আনা হয়েছিল। সেখান থেকে একজনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়, বাকিদের চিকিৎসা শেষে ছুটি দেয়া হয়।
এমইউ/
-
২৮ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের ছুটি দুপুরে, চিকিৎসাধীন ১০
-
০৩ সেপ্টেম্বর, ২০২৫
-
২৪ অগাস্ট, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্নে চিকিৎসাধীন ২১ রোগীর মধ্যে তিনজন গুরুতর, বাসায় ফিরলেন মাইলস্টোনের শিক্ষক
-
২৩ অগাস্ট, ২০২৫
-
২৭ জুলাই, ২০২৫
-
২৫ জুলাই, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫