ডা. মাহজাবীনকে চাকরি থেকে অব্যাহতি
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. কাজী মাহজাবীন অরিনের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি থেকে অব্যাহতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (১৯ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব পারসোনেল-৩ শাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘ডা. কাজী মাহজাবীন অরিন (কোড নং-১৪০৭২৪), সহকারী সার্জন (এ্যানেসথেসিস্ট), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা: সংযুক্তঃ জেলা সদর হাসপাতাল, যশোরকে সরকারি চাকরি থেকে অব্যাহতি প্রদানের লক্ষ্যে তাঁর অনুকূলে হিসাবরক্ষণ অফিস কর্তৃক প্রদত্ত ইএলপিসি, কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র, চাকরি বৃত্তান্ত, অডিট আপত্তি নেই মর্মে প্রত্যয়ন, শৃঙ্খলাজনিত প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট, সেবা বিভাগের অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২৮ জুন, ২০২১
-
২৬ মে, ২০২১
-
২২ মে, ২০২১
-
২০ মে, ২০২১
-
১৮ মে, ২০২১
-
৩০ এপ্রিল, ২০২১
-
১৪ এপ্রিল, ২০২১
-
২১ মার্চ, ২০২১