নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহের আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: সরকারি উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ভ্যাকসিন পাওয়ার লক্ষ্যে সকল নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল।
মঙ্গলবার (১৮ মে) কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘সরকারের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধিভূক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও অধ্যয়নরত নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, করােনা ভাইরাস (কোভিড-১৯) এর এন্টি ভ্যাকসিন (টিকা) প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উক্ত টিকা প্রদানের জন্য প্রতিটি শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নম্বর থাকা আবশ্যক বিধায় এখনও যারা জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেনি তাদেরকে অনতিবিলম্বে পরিচয়পত্র সংগ্রহের অনুরোধ করা যাচ্ছে।’
এতে আরও বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের মধ্যে শীঘ্রই টিকাদান কার্যক্রম শুরু করা হবে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সঙ্গে এ বিষয়ে সমন্বয় করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪