আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে চীন
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশকে উপহার হিসেবে আরও ছয় লাখ ডোজ টিকা দেবে চীন। প্রথম দফার পাঁচ লাখ ডোজ উপহারের টিকা পৌঁছানোর মাত্র নয়দিনের মাথায় নতুন এ তথ্য জানা গেল।
শুক্রবার (২১ মে) সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ দিন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ খবর জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অতিমারি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশের টিকার প্রয়োজন রয়েছে এটি অনুধাবন করে দেশটি। চীন এও মনে করে, টিকার দ্বিতীয় ব্যাচ হস্তান্তর করা হলে অতিমারি মোকাবিলায় বাংলাদেশের উপকার হবে। ভবিষ্যতে অতিমারি মোকাবিলার জন্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে চীন প্রস্তুত।
এর আগে গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। সেদিন ভোর সাড়ে ৫টার দিকে ওই টিকা বহনকারী বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট এস–৩এজিএফ কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। পরে বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে টিকা বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সেদিন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন, ‘সিনোফার্মের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন না দেয়ায় প্রথম দিকে আমরাও আনতে খুব বেশি আগ্রহী ছিলাম না। আমাদের বিশেষজ্ঞরাও এমন নির্দেশনা দিয়েছিলেন। তবে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। আমরাও এখন টিকা আনতে চাই।’
তিনি আরও বলেন, ‘চীনা টিকার যৌথ উৎপাদন হতে পারে। আর তা হলে উভয়পক্ষই লাভবান হবে। চীন আমাদের ৫ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছে। এজন্য চীনের সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।’
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২