বিএসএমএমইউতে চালু হচ্ছে ফরেনসিক মেডিসিন বিভাগ ও রেসিডেন্সি কোর্স
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিগগির চালু হচ্ছে ফরেনসিক মেডিসিন বিভাগ ও তিন বছর মেয়াদী রেসিডেন্সি কোর্স। বিএসএমএমইউর উপাচার্য শারফুদ্দিন আহমেদের নির্দেশে এ কোর্স চালু হচ্ছে।
গত মঙ্গলবার (৪ এপ্রিল) বিএসএমএমইউর উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
ফরেনসিক মেডিসিন বিভাগ একটি স্পর্শকাতর বিভাগ। ময়না তদন্তের মতো গুরুত্বপূর্ণ কাজ এই বিভাগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। অপমৃত্যু, ধর্ষণ, হত্যাসহ অনেক স্পর্শকাতর বিষয়গুলোর প্রকৃত কারণ এই বিভাগের মাধ্যমে জানা যায়। যে কারণে চিকিৎসা বিজ্ঞান ও অপরাধ দমনে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
এদিকে বিএসএমএমইউর উপাচার্য মঙ্গলবার তার কার্যালয়ে প্রশাসনিক মিটিং, প্যালিয়েটিভ মেডিসিন ও শহীদ ডা. মিল্টন হলে জেনোম সিকোয়েন্সিং এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভায় অংশগ্রহণ করেন।
প্যালিয়েটিভ মেডিসিন বিষয়ক সভায় উপাচার্য শারফুদ্দিন আহমেদ নিরাময় অযোগ্য রোগীদের সেবার পরিধি আরও বৃদ্ধি ও এ সংক্রান্ত কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। জেনোম সিকোয়েন্সিংয়ের সভায় দেশে করোনা ভাইরাসের মিউটেন্ট ভ্যারিয়েন্ট নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভায় জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এ বিষয়ে সেবামূলক কার্যক্রম জোরদার করার পরামর্শ দেন।
বিএসএমএমইউর উপাচার্য মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্লক ও ক্যাম্পাসে রাউন্ড দেন। এ সকল কার্যক্রমে বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন খন্দকার মানজারে শামীম, রেজিস্ট্রার এবিএম আব্দুল হান্নান, প্রক্টর মো. হাবিবুর রহমান দুলাল উপস্থিত ছিলেন।
এদিকে বিএসএমএমইউর কনভেনশন সেন্টারে মঙ্গলবার মোট ১৯২২ জন কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন।
গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৪ হাজার ৩০৪ জন। এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৪৫৬ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ৯৪ হাজার ১৮৬ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।
অন্যদিকে করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৫১৮ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৮০৯ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৬৯ জন। বর্তমানে ভর্তি আছেন ৯৪ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫