১০ সেপ্টেম্বর, ২০২০ ০৪:৫৮ পিএম

কার্যকরী চিকিৎসার ফলে দেশে করোনায় আক্রান্ত কম: স্বাস্থ্য সচিব

কার্যকরী চিকিৎসার ফলে দেশে করোনায় আক্রান্ত কম: স্বাস্থ্য সচিব
স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগাম এবং কার্যকরী চিকিৎসা দেওয়ার ফলে বাংলাদেশে করোনাভাইরাসে কম আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব আবদুল মান্নান। তিনি বলেন, প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হয়ে মারা যাবে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বাণী দিয়েছিল। তাদের ভবিষ্যদ্বাণী বাংলাদেশ মিথ্যা প্রমাণিত করেছে। 

সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে করোনা মোকাবিলায় স্বাস্থ্য সেবা বিভাগ গৃহীত কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনাবিষয়ক সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, ‘সারাদেশ যখন লকডাউন অবস্থায় ছিল তখন একমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা, কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে গেছেন। মন্ত্রণালয় অনেক কাজ করছে, জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেছে। চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেজন্য ঘনবসতির দেশ হওয়া সত্ত্বেও অন্যান্য দেশের তুলনায় মৃত্যুহার কম এবং সুস্থতার হার বেশি।

আবদুল মান্নান বলেন, এত অর্জন সত্ত্বেও গণমাধ্যমগুলো অপপ্রচার চালিয়ে গেছে। অপপ্রচার হলে মনোবল ভেঙে যায়, কাজের স্পৃহা কমে যায়। তবুও এ মন্ত্রণালয়ের সকলে মিলে এ যুদ্ধ চালিয়ে গেছে, সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

করোনা মহামারি শুরু থেকে আজ পর্যন্ত স্বাস্থ্যসেবা দিতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন স্বাস্থ্য সচিব। 

তিনি বলেন, রিপোর্টটি মন্ত্রিপরিষদ বিভাগে যাবে, তাতে যেন সেই সকল সম্মুখ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিষয়টি অন্তর্ভুক্ত হয়। এবং করোনা শুরুর এবং বর্তমান অবস্থার তুলনামূলক চিত্র ফুটে উঠে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত