১০ সেপ্টেম্বর, ২০২০ ০৬:৩৭ পিএম

পিএসসি চেয়ারম্যান ড. সাদিকের অবরসগ্রহণ ১৭ সেপ্টেম্বর

পিএসসি চেয়ারম্যান ড. সাদিকের অবরসগ্রহণ ১৭ সেপ্টেম্বর
ড. মোহাম্মদ সাদিক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী ১৭ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। আগামী ১৮ সেপ্টেম্বর তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার আলোকে এর একদিন আগে বিদায় নেবেন তিনি। 

এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর সংক্ষিপ্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে পিএসসি। এর মধ্য দিয়েই বিদায় নেবেন বর্তমান চেয়ারম্যান। তবে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বড় ধরনের আয়োজন থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘পিএসসির চেয়ারম্যান বা কোনো সদস্যের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে ঘটবে সে পর্যন্ত কমিশনের দায়িত্ব পালন করতে পারবেন।’ 

তথ্যমতে, ২০০৪ সালে সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে পিএসসির চেয়ারম্যানের অবসরের বয়স ৬২ থেকে ৬৫ বছর করা হয়। 

২০১৬ সালের ২৫ এপ্রিল ড. মোহাম্মদ সাদিককে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ২ মে চেয়ারম্যান হিসেবে যোগদান করেন ড. মোহাম্মদ সাদিক। 

২০১৪ সালের ৩ নভেম্বর থেকে কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

ড. মোহাম্মদ সাদিক ১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৫৫ সালের ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেশন (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালক, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, সুইডেনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবেও কর্মরত ছিলেন ড. মোহাম্মদ সাদিক। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নজরুল ইনস্টিটিউটের প্রথম সচিব ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পিএসসি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক