১৫ জুলাই, ২০২০ ০২:৩৫ পিএম

করোনায় আরও ৩৩ জনের মৃত্যু

করোনায় আরও ৩৩ জনের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৪৫৭ জনে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৫৩৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনে।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৩০৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৪ হাজার দুইটি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো নয় লাখ ৮০ হাজার ৪০২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৩৩ জনের মধ্যে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৩ হাজার ৫৯০ জনে। 

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৯৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ পাঁচ হাজার ২৩ জনে। এ সময়ে প্রাণ হারোনো ৩৩ জনের মধ্যে ২৭ জন পুরুষ এবং ৬ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ২৭ ভাগ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক